

বাঙালি পাঠকমহলের সীরাত চর্চায়, বিশেষত আযওয়াজে মুতাহহারাত তথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্রতমা স্ত্রীদের জীবনী পাঠে এ গ্রন্থ নতুন ও অভিনব একটি সংযোজন। ইতিহাস পাঠের গতানুগতিক অভিজ্ঞতার বাইরে পাঠক এখানে পাবেন সুপাঠ্য গল্পের স্বাদ। মানবিক বৈশিষ্ট্য ও দুর্বলতা সমেত প্রেম-প্রণয় ও সংসারযাপনে প্রতিদ্বন্দ্বী হয়েও কীভাবে ইনসাফপূর্ণ সহাবস্থান রক্ষা করা যায়—গল্পে গল্পে অভাবনীয় এ সবকও হাসিল করা যাবে বইটি থেকে। . মিশরের খ্যাতিমান সাহিত্যিক ড. আয়িশা আবদুর রাহমান একই সঙ্গে হাদীস তাফসীর ও সীরাত বিষয়ে বিশেষ পাণ্ডিত্য রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্রতমা প্রেয়সীদের জীবন ও জীবনিকাকে তিনি ইতিহাসের আকরগ্রন্থসমূহ থেকে তুলে এনেছেন অতি নৈপুণ্যের সঙ্গে, স্বতন্ত্র ও সুপাঠ্য বর্ণনায়।