

"অনেকেই রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নতগুলো অধুনা যুগের জন্য অনুপযোগী মনে করেন! অথচ বিজ্ঞানের উৎকর্ষতার দরুন প্রমাণিত হয়েছে, নবিজির সুন্নতগুলো মোটেও সেকেলে বা অনুপযোগী নয়। উপরন্তু এগুলোই মানব-স্বাস্থ্যের জন্য শতভাগ উপকারী। আর এটাই চিরন্তন ও চূড়ান্ত সত্য। বইটিতে এই বিষয়গুলো যথোপযুক্ত তথ্য-প্রমাণসহ সহজবোধ্য ও নান্দনিক ভাষায় উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে রাসূল (সা.)-এর সুন্নত সম্পর্কে নিজের জ্ঞানের জায়গা আরও বেশি স্পষ্ট ও মজবুত হবে। ঈমান হবে দৃঢ় থেকে দৃঢ়তর। ফলে তদনুযায়ী আমল করা ও এগুলোর প্রচার-প্রসারের ক্ষেত্রে আন্তরিকতাও বৃদ্ধি পাবে বহুগুণে। অমুসলিম পাঠকগণও নবিজির এমন সব চমৎকার আদর্শ সম্পর্কে জানতে পারবেন, যা তাদের চিন্তার জগৎকে আলোড়িত করবে। সেইসাথে মানবজীবনে নববি শিক্ষা সম্পর্কে আরও বেশি আগ্রহ ব