

বদনজর, জিনের আসর ও জাদুর প্রভাবসহ সাধারণ অনেক রোগের জন্য রুকইয়াহ করা হয়। রুকইয়াহ যেহেতু একটি দীর্ঘমেয়াদি আমল, ফলে ধারাবাহিকভাবে আমল করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে রুকইয়ার নিয়মিত আমলগুলো আলাদা গ্রন্থবদ্ধ হলে পাঠকের জন্য সুবিধা হয়। এই প্রয়োজনের কথা বিবেচনা করে উস্তাযাহ যাইনাব আল গাযী যথেষ্ট পরিশ্রম করে সংক্ষিপ্ত গ্রন্থটি সাজিয়েছেন। এক্ষেত্রে তিনি ছোট করে বিষয়বস্তু সম্পর্কে ধারণা দিয়েছেন। রোগের ধরন, লক্ষণ ও সমাধান শিরোনামে প্রতিটি রোগের শুরুতে আলোচনা করেছেন। পাঠকের জন্য সহজ ও বোধগম্য ভাষায় এই অভিনব পদ্ধতিতে তিনি বিষয়গুলো উপস্থাপন করেছেন। নিঃসন্দেহে এই উদ্যোগ পাঠকের জন্য অত্যন্ত উপকারী বলে বিবেচিত হবে। দুআ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের কর্তব্য হচ্ছে—নিয়মিত দুআর আমল করা। স