

খিলাফাহ—এমন একটি শব্দ, যার ভেতর লুকিয়ে আছে মুসলিম উম্মাহর সামগ্রিক সভ্যতার রূপরেখা। আজকের যুগে আমরা নানা বাদ-মতবাদ ও তন্ত্র-তত্ত্বের ভিড়ে মানবতার সমাধান খুঁজছি। কেউ-বা এসবের সাথে ইসলামের ছিটেফোঁটা রঙ মিশিয়ে ‘ইসলামাইজেশন’-এর নামে ইসলামী শাসনব্যবস্থার আধুনিক রূপরেখা কায়েমের প্রচেষ্টায় ব্যস্ত। “খিলাফাহ : ইসলামী শাসনব্যবস্থা” বইটিতে এসব প্রচেষ্টার বদলে উঠে এসেছে কুরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আমল, বুঝ ও নির্দেশনার আলোকে ইসলামের স্বকীয় শাসনব্যবস্থার মূলনীতি ও কার্যপ্রক্রিয়ার প্রাঞ্জল আলোচনা। কীভাবে রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার হিসেবে খুলাফায়ে রশিদিন জগতের সবচেয়ে ন্যায়, মানবিক, উদার, শান্তিপূর্ণ ও জনকল্যাণমূলক শাসনব্যবস্থা সুসংহত করেছেন—ইলমি তুরাসের আলোকে এরই প্রামাণ্য উপস্থাপন