মুসলিম হিসেবে আমাদের নিকট ইসলামের প্রথম দাবিটিই হলো বিশ্বাস। এক মহাপরাক্রমশালী সত্তার নিরঙ্কুশ ক্ষমতার অধীনে চলছে এ বিশ্বজগৎ। তিনি দৃশ্যমান নন, কিন্তু একজন বিশ্বাসী গোটা সৃষ্টিকুলের মাঝে অনুভব করেন তাঁর প্রবল অস্তিত্ব। এই বিশাল সৃষ্টিরাজির মহাবিস্ময় দেখে বিশ্বাসী মন অজান্তেই বলে ওঠে—নিশ্চয় কেউ একজন আছেন, যিনি দৃশ্যকল্পের অন্তরাল থেকে নিয়ন্ত্রণ করছেন সবকিছু। তাঁর সুবিশাল সাম্রাজ্য পরিচালনার দায়িত্বে রত আছেন অগণন ফেরেশতা। তাঁদের সুনির্দিষ্ট সংখ্যা আমাদের কল্পনাতীত। যুগে যুগে পথভোলা মানুষকে সঠিক পথের দিশা দিতে আল্লাহ তায়ালা পাঠিয়েছেন নবি-রাসূল। তাঁদের অনেকের ওপর নাজিল হয়েছে আসমানি কিতাব। এই বার্তাবাহকগণ আমাদের জানিয়েছেন পারলৌকিক জীবনের কথা। সতর্ক করেছেন জাহান্নাম থেকে, সুসংবাদ দিয়েছেন জান্নাতের। এগুলোর কোনোটিই আমরা চর্মচক্ষুতে অবলোকন করিনি, পরখ করিনি যুক্তির কষ্টিপাথরে। এই মহাসত্যের চত্বরে প্রবেশের একমাত্র দহলিজ হলো বিশ্বাস। বিশ্বাসের সেই ডানায় ভর করেই শুরু হোক এবারের পরিভ্রমণ।
ইয়াহিয়া এমেরিক"ইয়াহিয়া এমেরিক। ইসলামে আগত একজন নওমুসলিম বক্তা, প্রশিক্ষক ও লেখক। জন্ম আমেরিকার এক সংস্কারবাদী খ্রিষ্টান পরিবারে। পড়াশোনা করেছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে। ইতিহাস, বিশেষত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য তাঁর আগ্রহের বিষয়। ছিলেন ইসলামিক ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার প্রধান নির্বাহী। অসংখ্য গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ রচনার পাশাপাশি তিনি নব্বইয়ের দশকে গড়ে তুলেছিলেন ‘আমিরাহ পাবলিশিং’ নামে একটি প্রকাশনা সংস্থা। ÔComplete Idiot's Guide to Understanding Islam, Critical Lives: Muhammad, What Islam is all aboutÕ তাঁর বহুল পঠিত জনপ্রিয় রচনাসমূহের মধ্যে অন্যতম। ‘ইসলাম : অ্যা কমপ্লিট কোর্স ফর বিগেনারস’ বইটি তাঁর বিখ্যাত গ্রন্থ ÔWhat Islam is all aboutÕ-এর বাংলা অনুবাদ।"