Home / হাদিসের বই / ইমাম নববির চল্লিশ হাদিস
Sold by Sukun Publishing Verified Vendor

ইমাম নববির চল্লিশ হাদিস

হাদিস—নবিজির ﷺ পবিত্র বাণী, তাঁর মহিমান্বিত আচরণ, মৌন সমর্থন এবং তাঁর অনন্য জীবনধারার উজ্জ্বল উপমা। তাঁর মুখনিঃসৃত প্রতিটি শব্দ শান্তি ও প্রশান্তির স্নিগ্ধ স্রোতধারা হয়ে হৃদয়ের গভীরে প্রবাহিত হয়। হাদিস অন্তরকে শুদ্ধ করে, মনকে করে উদ্ভাসিত; অন্ধকারাচ্ছন্ন জীবনে জ্বালিয়ে দেয় আলোর প্রদীপ। নবিজির ﷺ হৃদয়ের ঝরনাধারা থেকে ঝরে পড়া মুক্তার দানার মতো প্রতিটি বাণী বিশ্বাসীর অন্তরে আশা ও ভালোবাসার আলো জ্বালায়। হাদিস অধ্যয়নের ভেতর দিয়ে মুসলিমরা নবিজির ﷺ জীবনকে খুব কাছ থেকে দেখার সুযোগ পায়। তাঁর আহ্বান শোনা, তাঁর আচার, আদর্শ ও করুণার সুবাস অনুভব করার সৌভাগ্য লাভ করে। নবিজির ﷺ অজস্র হাদিসের ভান্ডার থেকেই ইমাম নববি রাহিমাহুল্লাহ সযত্নে চয়ন করেছেন চল্লিশটি হাদিস। এই চল্লিশটি হাদিস ইসলামের মৌলিক শ

৳ 413৳ 55025% OFF
In Stock — 20 available
1
মাত্র 20টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
ISBN
9789842910944
Pages
424
SSold & Shipped BySukun Publishing★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
হাদিস—নবিজির ﷺ পবিত্র বাণী, তাঁর মহিমান্বিত আচরণ, মৌন সমর্থন এবং তাঁর অনন্য জীবনধারার উজ্জ্বল উপমা। তাঁর মুখনিঃসৃত প্রতিটি শব্দ শান্তি ও প্রশান্তির স্নিগ্ধ স্রোতধারা হয়ে হৃদয়ের গভীরে প্রবাহিত হয়। হাদিস অন্তরকে শুদ্ধ করে, মনকে করে উদ্ভাসিত; অন্ধকারাচ্ছন্ন জীবনে জ্বালিয়ে দেয় আলোর প্রদীপ। নবিজির ﷺ হৃদয়ের ঝরনাধারা থেকে ঝরে পড়া মুক্তার দানার মতো প্রতিটি বাণী বিশ্বাসীর অন্তরে আশা ও ভালোবাসার আলো জ্বালায়। হাদিস অধ্যয়নের ভেতর দিয়ে মুসলিমরা নবিজির ﷺ জীবনকে খুব কাছ থেকে দেখার সুযোগ পায়। তাঁর আহ্বান শোনা, তাঁর আচার, আদর্শ ও করুণার সুবাস অনুভব করার সৌভাগ্য লাভ করে। নবিজির ﷺ অজস্র হাদিসের ভান্ডার থেকেই ইমাম নববি রাহিমাহুল্লাহ সযত্নে চয়ন করেছেন চল্লিশটি হাদিস। এই চল্লিশটি হাদিস ইসলামের মৌলিক শিক্ষা ও নৈতিকতার ভিত্তি বুঝতে একজন মুমিনের জন্য যথেষ্ট ও উপকারী। বহুকাল ধরেই মুসলিম উম্মাহের মাঝে এই সংকলন জনপ্রিয়তা পেয়ে অপরিহার্য পাঠ্য হয়ে আছে। এই মহামূল্যবান সংকলনটি হৃদয়স্পর্শী ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেছেন সমকালীন বিশিষ্ট আলিম ড. শাইখ সালিহ আল ফাওযান হাফিজাহুল্লাহ। বাংলা অনুবাদে মূলের সৌন্দর্য ও সৌরভ সযত্নে রক্ষিত হয়েছে। নবিজির ﷺ পবিত্র হাদিসের সুধা পান করতে এবং ইসলামের মূল শিক্ষা আত্মস্থ করতে এই বইটি প্রতিটি পাঠকের অনিবার্য সহচর হয়ে থাকবে।

Frequently bought together

Selected 4 items
Items৳ 1,139
Total৳ 1,139

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন