

আচ্ছা কেমন হয়, মৌলিক বিষয়বস্তুর আলোকে মাত্র ৩০টি পাঠে যদি পবিত্র কুরআনের পূর্ণ ৩০ পারার সারসংক্ষেপ হৃদয়ঙ্গম করা যায়? ধরুন, আপনি প্রতিদিন কুরআনের কিছু না কিছু অংশ তিলাওয়াত করেন, কিংবা মসজিদে ইমাম সাহেবের তিলাওয়াত খুব মনোযোগ-সহকারে শ্রবণ করেন, রামাদান মাসে তারাবীহের সালাতেও হাফিজ সাহেবের সুললিত তিলাওয়াতে আপনি মুগ্ধ হন—প্রতিটি তিলাওয়াতেই আপনার প্রচণ্ড আগ্রহ থাকে। এখন যদি তিলাওয়াতকৃত অংশটুকুর সারসংক্ষেপ জানা থাকে, দেখবেন—মোটামুটি বুঝে নিতে পারছেন মহিয়ান রব কী বলছেন এসব আয়াতে! ভয় ও শাস্তির আলোচনায় তখন হয়তো আপনার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠবে, সুসংবাদ ও নিয়ামাতপ্রাপ্তির আলোচনায় হৃদয়ে নেমে আসবে অদ্ভুত প্রশান্তি। কিংবা অনুবাদসহ কুরআন তিলাওয়াতে আপনি অভ্যস্ত, কিন্তু মর্মার্থ না বোঝার কারণে তাদাব্বুরের স্বাদ