" বিশ্রুত নগরী কনস্ট্যান্টিনোপল। মহানবি ﷺ-এর যুগে দুনিয়ার অন্যতম পরাশক্তি পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। ‘একজন মহান সেনাপতির নেতৃত্বে এক উৎকৃষ্ট সেনাদলের হাতে সুবিখ্যাত নগরী কনস্ট্যান্টিনোপল মুসলিমদের করায়ত্ত হবে’-এমন সুসংবাদ দিয়েছিলেন মহানবি ﷺ। তাঁর সুসংবাদ বাস্তবায়নের গৌরব অর্জনে বহু সেনাপতি, খলিফা ও সুলতান কনস্ট্যান্টিনোপল জয়ের চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। অবশেষে ১৪৫৩ সালে উসমানি সুলতান দ্বিতীয় মুহাম্মাদ কনস্ট্যান্টিনোপল জয় করে রাসূলুল্লাহর সুসংবাদ বাস্তবায়নকারী ‘আমির’ হওয়ার গৌরব অর্জন করেন। এই বইয়ে ইতিহাসের মোড় পরিবর্তনকারী ওই ঘটনার অনুপুঙ্খ বিবরণ উঠে এসেছে। তবে আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে আনাতোলিয়ায় উসমানি তুর্কিদের সালতানাত প্রতিষ্ঠার ইতিহাসও তুলে ধরা হয়েছে। ক্ষয়িষ্ণু বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন এবং উদীয়মান অটোমান সালতানাতের উত্থানের চিত্র অঙ্কিত হয়েছে। ঐতিহাসিক ঘটনাবলি পর্যালোচনা করা হয়েছে নির্মোহ দৃষ্টিতে। নিছক মৃত মানুষের কাহিনি সংকলন নয়; বরং ইতিহাসের পুনরাবৃত্তির সূত্রগুলোকে এক সুতোয় গাঁথার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। "
Dr. Zubair Mohammad Ehsanul Hoque"ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক। জন্ম কক্সবাজারে, ১৯৭৬ সালে। পড়াশোনা করেছেন চুনতি হাকিমিয়া আলিয়া মাদরাসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিসিএস তথ্য ক্যাডার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আররি বিভাগে যোগদান করেন এবং বর্তমানে একই বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। ড. যুবাইর ধর্ম, ভাষা, ভাষাতত্ত্ব, উপ-ভাষাতত্ত্ব, সাহিত্য ও ইতিহাসসহ নানা বিষয়ে লেখালিখি করেছেন। দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধসংখ্যা প্রায় ত্রিশটি। আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য তিনি সৌদি আরব, জার্মান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশ সফর করেছেন। ‘সুলতান মুহাম্মাদ ফাতিহ’ লেখার পূর্বে তিনি আরও পাঁচটি গ্রন্থ নিয়ে কাজ করেছেন। যাত্রী ছাউনির নিচে (নাগিব মাহফুজের ছোটগল্পের অনুবাদ), ২০০৯; ইসলামের দৃষ্টিতে চিত্রাঙ্কন ও ভাস্কর্য নির্মাণ, ২০০৯; ইসলামের দৃষ্টিতে মহিলাদের জাম‘আতে নামায ও ইমামতি, ২০০৯; আমীরুল মু’মিনীন উসমান ইবনু ‘আফফান (রা.), ২০১৩; আধুনিক আরবি ছোটগল্প: একটি দ্বিভাষিক পাঠ, ২০১৯। zubairehsan@du.ac.bd"