

রাসূলুল্লাহ ﷺ-এর জীবন মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর সীরাহ এমন এক অফুরন্ত জ্ঞানের ভাণ্ডার, যেখানে প্রতিবার ফিরে গেলে হৃদয় সমৃদ্ধ হয় নতুন উপলব্ধি, নতুন অনুপ্রেরণা আর নতুন শিক্ষায়। . রাসূলুল্লাহ ﷺ-এর সীরাহ পড়ার একটা চমৎকার দিক হলো, আপনি কখনোই সীরাহর পাতা থেকে খালি হাতে ফিরে যাবেন না। যতোগুলো সীরাহই পড়েন না কেন, সবগুলো থেকেই আপনার কিছু না কিছু নেওয়ার মতো থাকবেই। তাই নবীজি ﷺ-এর সীরাহর আবেদন চিরন্তন। প্রতিটি সীরাহ থেকে পাবেন ভিন্ন ভিন্ন নির্যাস।