স্পেনের বিধ্বস্ত জনপদে নতুন করে গজাচ্ছিল চারাগাছ। ঠিক সেই মুহুর্তে এলো এক ভয়ংকর বিপর্যয়। ছুটে এলো আহমদ মুসা। আর এদিকে ফাঁদ যেন পাতাই ছিল। নিষ্ঠুর এক শত্রুর জালে পাকা ফলের মতো পড়ে গেল সে। শুরু হলো সংঘাত। একদিকে লাল রক্তের হৃদয়হীন তৃষ্ণা আর অন্যদিকে হৃদয় দেওয়া-নেওয়ার রোমাঞ্চকর দ্বন্দ্ব। এর মধ্য দিয়েই চলছে আহমদ মুসার মিশন। কিন্তু গোয়াদেল কুইভারের অশ্রুতে সেই মিশন কি পিছলে পড়বে? ক্লু-ক্ল্যাক্স-ক্ল্যান মাদ্রিদে মুসলমানদের নতুন অস্তিত্ব এবং স্পেনের স্মৃতিচিহ্নগুলো মুছে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে মজলুম মরিসকোরাও জেগে উঠেছে। নিউ ফ্যালকন অব স্পেনের আশাদীপ্ত উত্থান হলো। মুসলিম আন্দালুসিয়ার বিরান প্রান্তরে গোয়াদেল কুইভারের তীরে কি শুরু হচ্ছে আরেকটি পরিবর্তন? কে জিতবে এই পরিবর্তনের লড়াইয়ে? মরিসকো বিজ্ঞানী জোয়ান ও জেনকে নিয়ে চলা ঘটনার শেষ কোথায়? আহমদ মুসা কি মরিকোদের অধিকার ফিরিয়ে দিতে পেরেছিল? গোয়াদেল কুইভার কি নতুন রাত উপহার দিতে পারবে? স্পেনের মিশন শেষ না হতেই সিংকিয়াং-এ নতুন এক খেলা শুরু হলো। রেড ড্রাগন ও ফ্র-এর খপ্পরে সিংকিয়াং গভর্নর। মুসলমানদের ওপর আবারও শুরু হয়েছে নির্যাতন ও নিপীড়ন। বন্দি হলো আহমদ মুসার স্ত্রী মেইলিগুলি। ছুটল আহমদ মুসা। বন্দি হলো তাদের হাতে। আহমদ মুসাকে বাঁচাতে গুলিবিদ্ধ হলো মেইলিগুলি। তারপর...
আবুল আসাদআবুল আসাদ। জন্ম ১৯৪২ সালের ৫ আগস্ট। বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক, প্রাবন্ধিক ও কলামিস্ট। দীর্ঘ চার দশক ধরে তিনি দৈনিক সংগ্রামের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাতচল্লিশ ও তৎপরবির্ত বাংলাদেশের বস্তুনিষ্ট রাজনৈতিক ইতিহাস রচনায় তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে । এই বিষয়ে তার অনবদ্য দুটি গ্রন্থ হলো-'একশ বছরের রাজনীতি' ও 'কালো পঁচিশের আগে ও পরে' । এছাড়া্ও মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় কাহিনীকে উপজিব্য করে তার গল্পগ্রন্থ 'আমরা সেই সে জাতি' (তিন খন্ড) এবং প্রবন্ধ সংকলন 'একুশ শতকের এজেন্ডা' পাঠক সমাজে ব্যাপক সমাদ্রিত। তার সবচেয়ে সাড়া জাগানো সাহিত্যকর্ম হলো-সাইমুম সিরিজ, যা বাংলাভাষী লাখও পাঠককে দারুণভাবে আলোড়িত করেছে। তারুণ্যকে প্রস্তুত করেছে সত্য ও সুন্দর বিনির্মাণের জন্য। তার কলম থেকে সৃষ্ট শক্তিশালী চরিত্র আহমদ মুসা লখো পাঠকের স্বপ্নের নায়ক। এ পর্যন্ত এই সিরিজের ৬৪টি সংখ্যা প্রকাশিত হয়েছে এবং ৬০ টি খণ্ড নিয়ে ১২ খণ্ডের সাইমুম সমগ্র গার্ডিয়ান থেকে প্রকাশিত হয়েছে। "