

সমুদ্র দুভাগ হয়েছিল, দুখণ্ড হয়েছিল চাঁদও। প্রাকৃতিক বিবেচনায় এগুলো যথেষ্ট আশ্চর্যজনক ঘটনা, সন্দেহ নেই। কিন্তু ‘সন্দেহ-না-থাকা’ এ ঘটনাগুলো ঘটেছিল আসলে সন্দেহ দূর করার জন্যেই! কী সেই সন্দেহ? সন্দেহটা আর কিছুই না। স্রেফ নুবুওয়াতের দায়িত্ব নিয়ে সন্দেহ! আর তাই হয়ত প্রায় প্রত্যেক জাতির কাছেই নবিগণকে শুনতে হয়েছে অবাক করা এক কথা—“তোমরা তো আমাদের মতই মানুষ!” মানুষকে পথ প্রদর্শন করতে মানুষই তো পাঠানো হবে! এ সহজ-সাধারণ সত্যটা অনেকেরই মাথায় ঢোকেনি যুগ যুগ ধরে। তাই নবিদের নুবুওয়াত নিয়ে এতশত প্রশ্ন, তর্ক। সর্বশেষ নবি ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিয়ে তো ষড়যন্ত্রের কোনো শেষই নেই! সে যুগের ইয়াহূদি-খৃস্টান থেকে শুরু করে হাল আমলের অজ্ঞেয়বাদী, সংশয়বাদী ও নাস্তিকের দল নানান সময়ে এন্তার প