Home / ইমাম গাযালী রহ. / সংক্ষিপ্ত ইহইয়াউ উলূমিদ্দীন (দুই খণ্ড) (হার্ডকভার)

সংক্ষিপ্ত ইহইয়াউ উলূমিদ্দীন (দুই খণ্ড) (হার্ডকভার)

হাজার বছর ধরে মুসলিম উম্মাহর খোরাক যুগিয়েছে এমন কিতাবের সংখ্যা খুব বেশি না। বিশেষত যদি বলা হয় যেটি আওয়াম থেকে খাস, গাইরে আলেম থেকে আলেম, মুক্তাদি থেকে ইমাম সকল স্তরের মানুষের রূহের খোরাক যুগিয়ে ঘর থেকে মসজিদ, পাড়ার মজলিস থেকে নিয়ে বিশেষ মজলিস সবখানে যেটির চর্চা যুগযুগ ধরে হয়েছে! একটি কিতাব একটি ইতিহাস! বলছি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালী রচিত অবিস্মরনীয় যুগান্তকারী কিতাব ইহইয়াউ উলুমিদ্দিন এর কথা। কী নেই এতে? গোটা ইসলামের একটা সারনির্যাস এতে ঢেলে দিয়েছেন ইমাম গাজালী রহ. ইলমচর্চা, ইবাদত থেকে নিয়ে জীবিকা-উপার্জন, শিষ্টাচার, বিবাহ-দাম্পত্য, অন্তরের রোগ-ব্যাধি, যুহুদ, তাওবা, মৃত্যুর আলোচনা; কোনো কিছুই বাদ যায় নি।কখনো এসেছে হালাল-হারাম, ন্যায়-অন্যায়ের আলোচনা আবার কখনো এসেছে আদব-কায়দার পাঠ। ভারসাম্যপূ

৳ 750৳ 1,00025% OFF
In Stock — 20 available
1
মাত্র 20টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
মSold & Shipped Byমাকতাবাতুল আসলাফ★ 0.0
বিবরণরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
হাজার বছর ধরে মুসলিম উম্মাহর খোরাক যুগিয়েছে এমন কিতাবের সংখ্যা খুব বেশি না। বিশেষত যদি বলা হয় যেটি আওয়াম থেকে খাস, গাইরে আলেম থেকে আলেম, মুক্তাদি থেকে ইমাম সকল স্তরের মানুষের রূহের খোরাক যুগিয়ে ঘর থেকে মসজিদ, পাড়ার মজলিস থেকে নিয়ে বিশেষ মজলিস সবখানে যেটির চর্চা যুগযুগ ধরে হয়েছে! একটি কিতাব একটি ইতিহাস! বলছি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালী রচিত অবিস্মরনীয় যুগান্তকারী কিতাব ইহইয়াউ উলুমিদ্দিন এর কথা। কী নেই এতে? গোটা ইসলামের একটা সারনির্যাস এতে ঢেলে দিয়েছেন ইমাম গাজালী রহ. ইলমচর্চা, ইবাদত থেকে নিয়ে জীবিকা-উপার্জন, শিষ্টাচার, বিবাহ-দাম্পত্য, অন্তরের রোগ-ব্যাধি, যুহুদ, তাওবা, মৃত্যুর আলোচনা; কোনো কিছুই বাদ যায় নি।কখনো এসেছে হালাল-হারাম, ন্যায়-অন্যায়ের আলোচনা আবার কখনো এসেছে আদব-কায়দার পাঠ। ভারসাম্যপূর্ণ অবস্থান উঠে এসেছে ভয়-আশা, তাওয়াক্কুল-প্রচেষ্টা, সম্পদ-দারিদ্রের আলোচনায়। কিন্তু কুরআন ব্যতীত কোন কিতাবই ভুলের উর্ধ্বে নয়। পরবর্তী ইমামগণ অত্র কিতাবের বিভিন্ন বর্ণনা তাহকীক করে চিহ্নিত করে দিয়েছেন শাস্ত্রীয় বিচারে সেগুলো গ্রহণযোগ্য নয়। এরমধ্যে ঐতিহাসিক কাজ হলো ইমাম ইবনুল জাওযী রহ. কর্তৃক কাজ। তিনি ইহইয়ার একটি বিশুদ্ধ রূপ দান করেন তথা আপত্তিজনক বর্ণনাগুলো সরিয়ে একটা সংস্করণ করেন। নাম দেন মিনহাজুল ক্বসিদিন। পরবর্তীতে ইমাম ইবনু কুদামা সেই সংস্করণে আরেকটু সংস্কার করে নাম দেন মুখতাসার মিনহাজুল ক্বসিদিন। মাকতাবাতুল আসলাফ এই সংস্করণের পূর্ণাঙ্গ অনুবাদ করে। দীর্ঘদিন ধরে অনুদিত ফাইলে বারংবার সম্পাদনা করে মানবিক প্রচেষ্টার সর্বোচ্চ ঢেলে পাঠকদের জন্য সেরা কিছু করার চেষ্টা করে। —————————————- ‘ইহইয়াউ উলুমিদ্দীন’ জগদ্বিখ্যাত মনীষী ইমাম গাযালী রহিমাহুল্লাহর অমর রচনাকীর্তি। পাঠকমনে প্রশ্ন হতে পারে কিতাবটির বিষয়বস্তু কী? জবাবে বলা যেতে পারে, একজন মুমিনের যাপিত জীবনের সবকিছু উঠে এসেছে এই কিতাবটিতে। এটিরই দ্বিতীয় সংক্ষেপ হলো আলোচ্য ‘সংক্ষিপ্ত ইহইয়াউ উলূমিদ্দীন’ বইটি। একজন মুমিনের আয়-উপার্জন, আচার-আচরণ, আকীদা-বিশ্বাস, সর্বোপরি তার জীবনধারণ, নবী-সাহাবী এবং তাবেয়ী সালাফদের জীবন দর্শন, ইসলামী বিধি-বিধানের হেকমত-রহস্য, নীতি-নৈতিকতা ও আধ্যাত্মিকতার সঠিক দীক্ষা —সবকিছুই উঠে এসেছে “সংক্ষিপ্ত ইহইয়াউ উলুমিদ্দীন”-এ। মোটকথা, একজন মানুষ আল্লাহর রঙে রঙিন হতে এবং নববী আখলাক ও বৈশিষ্ট্য ধারণ করতে যে-সকল বিষয়ের মুখাপেক্ষী, সেগুলোই সন্নিবেশিত হয়েছে এই কিতাবে। শাইখ ওয়াহবাহ জুহাইলীর মতে- ‘ মোদ্দাকথা, বিষয়বস্তুর ব্যাপকতার বিচারে এটি অত্যন্ত বিরল একটি কিতাব; এতে একইসাথে তারবিয়াত, আখলাক, আত্মশুদ্ধি, আল্লাহর সাথে বান্দার আভ্যন্তরীণ সম্পর্ক-তত্ত্ব, ইবাদাত, মুআমালাত, আকীদা, তাসাউফ—এককথায় একজন মুসলিম কুরআনের চরিত্র ধারণ করতে এবং নববী বৈশিষ্ট্যে মণ্ডিত হতে যে-যে বিষয়ের মুখাপেক্ষী, তার প্রতিটি বিষয় সন্নিবেশিত হয়েছে এই কিতাবে।’

Frequently bought together

Selected 4 items
Items৳ 1,476
Total৳ 1,476

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন