

নেতৃত্ব শিখুন সর্বশ্রেষ্ঠ নেতার কাছ থেকে। / নিজের ভেতরের নেতাকে জাগিয়ে তুলুন ‘লীডারশীপ প্যাকেজ’ দিয়ে আমরা নেতৃত্ব দিতে জন্মগ্রহণ করেছি! ইসলাম আমাদেরকে শেখায়—যেকোনো খারাপ অবস্থার পরিবর্তন করতে, ভালো কাজ বাস্তবায়ন করতে এবং মানুষকে কল্যাণের পথে আহ্বান করতে। . একজন নেতার অন্যতম বৈশিষ্ট্য হলো—একটি লক্ষ্যের দিকে মানুষকে তাড়িত করা। নবী-রাসূল, সাহাবীদের জীবনী পড়লে আমরা দেখতে পাই তারা এই কাজগুলো করে গেছেন। সমাজে ধর্মীয়-সামাজিক পরিবর্তন এনেছেন। মানুষকে নেতৃত্ব দিয়েছেন ইতিবাচক পরিবর্তনের দিকে। . নেতৃত্ব মানেই শুধু রাজনীতি বা বড় কোনো পদ নয়। একজন অভিভাবক, শিক্ষক, ইমাম, ক্লাস ক্যাপ্টেন কিংবা সমাজের দায়িত্বশীল একজন মানুষ—প্রত্যেকেই নিজ নিজ জায়গায় একজন নেতা। . আপনি কীভাবে নেতৃত্বগুণ রপ্ত করতে পারেন?