Home / মৃত্যু, পরকাল, জান্নাত-জাহান্নাম / মৃত্য যবনিকার ওপারে

মৃত্য যবনিকার ওপারে

এখনো কোনো রিভিউ নেইSKU: 1359
৳ 80৳ 10020% OFF
Out of Stock
Authorআব্বাস আলী খান
Publisherআধুনিক প্রকাশনী
Delivery Estimate
Standard: 2–4 business days — ৳ 60
Cash on Delivery available
বিবরণরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
যেসব আকীদাহ বিশ্বাসের উপরে ঈমানের প্রসাদ দাড়িয়ে আছে তার মধ্যে আখেরাতের প্রতি বিশ্বাস অন্যতম। আখেরাতের প্রতি বিশ্বাস না থাকলে, আল্লাহ, রসূল, আল্লাহর কেতাব প্রভৃতি প্রতি সত্যিকার অর্থে বিশ্বাসই জন্মে না। উপরন্তু প্রবৃত্তির দাসত্ব ও শয়তানী প্ররোচনা থেকে মুক্ত হয়ে নিষ্ঠার সাথে নেক আমল করতে হলে আখেরাতের প্রতি দৃঢ় বিশ্বাস ছাড়া কিছুতেই সম্ভব নয়। আবার আখেরাতের প্রতি যেমন তেমন একটা বিশ্বাস রাখলেই চলবে না। বরঞ্চ সে বিশ্বাস হতে হবে ইসলাম সম্মত, কুরআন-হাদীস সম্মত। এ বিশ্বাসে থাকে যদি অপূর্ণতা,অথবা তা যদি হয় ভ্রান্ত, তাহলে গোটা ঈমান ও আমলের প্রাসাদ ভেঙে চূরমার হয়ে যাবে। ইসলাম ও ইসলামী ইতিহাস সম্পর্কে যটটুকু জ্ঞানলাভ করার তওফীক আল্লাহ আমাকে দিয়েছেন, তাতে করে আমার এ দৃঢ় প্রত্যয় জন্মেছে যে, আখেরাত সম্পর্কে সুষ্পষ্ট ধারণা হয়ে গেলেই জীবনে খোদার পথে সঠিকভাবে চলা সম্ভব হবে। বুপরন্তু মনের মধ্যে পাপ কাজের প্রবণতার যে উন্মেষ হয়, তাকে অংকুরে বিনষ্ট করা সম্ভব হয় আখেরাতের প্রতি সঠিক ও দৃঢ় বিশ্বাস মনে হর-হামেশা জাগ্রত থাকলে। পার্থিব জীবনটাই একমাত্র জীবন নয়, বরঞ্চ মৃত্যু পরের জীবনই আসল ও অনন্ত জীবন। সেখানে পার্থিব জীবনের নৈতিক পরিণাম ফল অবশ্য অবশ্যই প্রকাশিত হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামীন মানুষের গোপন প্রকাশ্য প্রতিটি কর্ম বিচারের জন্য উপস্থাপিত করবেন। প্রতিটি পাপ পুণ্যের সুবিচারপূর্ণ সিদ্ধান্ত সেদিন করা হবে। সেদিনের ভয়াবহ রুপ যদি মনের কোণে চির জাগরুক থাকে, আর তার সাথে যদি থাকে সর্বজ্ঞ ও সর্বশক্তিমান খোদার ভয়, তাহলেই পাপ কাজ থেকে দুরে সরে থেকে উন্নত ও মহান চরিত্র লাভ করা সম্ভব হবে। চরিত্র লাভের দ্বিতীয় বিকল্প কোন পন্থা নেই, থাকতেও পারে না।

Frequently Bought Together

মৃত্য যবনিকার ওপারে
মৃত্য যবনিকার ওপারে
+
ছদ্মবেশী প্রগতিশীল
ছদ্মবেশী প্রগতিশীল
+
I Want to Repent, But...
I Want to Repent, But...
+
কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ
কুরআনের গল্প, হাদিসের গল্প সিরিজ

Similar Products

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন