"মুক্তিযুদ্ধের নির্মাণ ও মুক্তিযুদ্ধকালীন সময়ে ইসলাম যে ডিসকোর্স হিসেবে হাজির ছিলো, তার অনুপুঙ্খ অনুসন্ধানের একটা প্রয়াস ‘মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম’। ইতিহাসের হাত ধরে ঐতিহ্য নির্মিত হয়; ইতিহাসের পাঠ তাই নির্মোই হওয়া সময়ের দাবি। চিন্তাশীল লেখক পিনাকী ভট্টচার্য মহান মুক্তিযুদ্ধে সংখ্যাগরিষ্ঠের যাপিত ধর্ম আল-ইসলামের অবস্থান ও বয়ানকে উপস্থাপন করতে তথ্য ও প্রমাণের সাগর পাড়ি দিয়েছেন। অবগুণ্ঠন উন্মোচনের এক ইতিহাসের সফরে আপনাকে স্বাগত। "
পিনাকী ভট্টাচার্য়"পিনাকী ভট্টাচার্য ৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানের মাঠ থেকে উঠে আসা যে কয়েকজন রাজনৈতিক কর্মী সামসময়িক বাংলাদেশ তুমুল আলোচিত হয়েছেন, লেখক হিসেবে পাঠকপ্রিয় হয়েছেন, পিনাকী ভট্টাচার্য তাদের মধ্যে অন্যতম। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে দিশা খুঁজে ফেরা পিনাকী বিচিত্র সব রাজনৈতিক চিন্তা ও পরীক্ষা- নিরীক্ষার মুখোমুখি হয়েছেন। নানাবিধ বিষয় নিয়ে তিনি লিখেছেন। মূলত দর্শন, ইতিহাস ও রাজনীতি তাঁর লেখালিখির প্রিয় বিষয়। পেশাদার জীবনে সফল কর্পোরেট চিফ এক্সিকিউটিভ ছিলেন। লেখালিখির পাশাপাশি এখন নিজ ব্যাবসায়িক প্রতিষ্ঠানে সময় দিচ্ছেন। ‘একাদেমিয়া’ নামে একটি নিয়মিত পাঠচক্রের সভাপতি। সোশ্যাল মিডিয়াতে একজন জনপ্রিয় ও আলোচিত অ্যাক্টিভিস্ট। ফেসবুকে নিজের সরব উপস্থিতি দিয়ে ইতোমধ্যেই তরুণ প্রজন্মের চিন্তার রাজ্যে ঝড় তুলেছেন। প্রশ্ন তুলতে ভালোবাসেন তিনি। প্রচলিত ধারাবাহিক বয়ানের বিপরীতে তাঁর যৌক্তিক প্রশ্ন নতুন করে ভাবতে শেখায়। স্বপ্ন দেখেন এক ইনসাফপূর্ণ নৈতিক বাংলাদেশের। "