"বর্তমানে মুসলিম বিশ্ব শত্রুদের সাথে যে পরিমাণ দ্বন্দ্ব- কলহে লিপ্ত, তার চেয়ে ঢের বেশি নিমজ্জিত অভ্যন্তরীণ দ্বন্দ্বে। এ অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফলে নিজেদের শক্তি যেমন ক্ষয় হচ্ছে, তেমনি কমে যাচ্ছে শত্রুদের ওপর প্রভাব। পাশাপাশি মুসলিম সমাজে গড়ে উঠছে এমন অনেক বলয়—বাস্তবে যাদের না আছে কোনো কার্যকারিতা, আর না আছে বুদ্ধিবৃত্তিক প্রভাব; বরং এগুলো মুসলমানদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতবিরোধকে উসকে দিচ্ছে হররোজ। মুসলমানদের মধ্যকার এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মতবিরোধ নিরসনই ভিন্নমতের নান্দনিকতা গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়। "
Salman al Awda"ড. সালমান আল আওদাহ। সৌদি আরবে জন্ম নেওয়া এই মজলুম লেখক বর্তমান দুনিয়ার অন্যতম খ্যাতিমান ইসলামিক স্কলার। ‘মুহাম্মাদ বিন সউদ বিশ্ববিদ্যালয়’-এ অধ্যাপনা করা অবস্থায় সরকারবিরোধী আখ্যা দিয়ে তাঁকে বরখাস্ত করা হয়। ১৯৯৪ সালে গ্রেফতার হয়ে চার বছর কারাগারে আটক ছিলেন। মুক্ত পৃথিবীতে ফিরে ইসলামের বুনিয়াদি দৃষ্টিভঙ্গিকে দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছেন। লিখেছেন ষাটের অধিক গ্রন্থ; দেশ-বিদেশের আন্তর্জাতিক সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন। ২০১৭ সালে তাঁকে সৌদি সরকার পুনরায় গ্রেফতার করে অদ্যাবধি কারাগারে আটকে রেখেছেন। ‘মাআল মুস্তফা ﷺ’ তাঁর অন্যতম সেরা গ্রন্থ।"