দাওয়াতের অর্থ—বদলে যাওয়ার আহ্বান জানানো। হয়তো বর্তমান অবস্থার আমূল পরিবর্তনের আহ্বান, নয়তো তার মানোন্নয়নের আহ্বান। এই হচ্ছে মূলকথা। দাওয়াতের এই সুমহান দায়িত্ব সবচেয়ে ভালোভাবে আঞ্জাম দিয়েছেন নবি-রাসূলগণ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগণ কীভাবে এই কঠিন কাজটি করেছেন, এই কাজ করতে গিয়ে তাঁরা কী কী সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কীভাবে তা থেকে উত্তরণের উপায় বের করেছেন— এ-ই নিয়ে বইটি।
শাইখ টিম হাম্বল"মুহাম্মদ টিম হাম্বল। ইংল্যান্ডের নিউক্যাস্টলের একটি অমুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চৌদ্দ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। ২০১১ সালে ইসলামিক ইউনিভার্সিটি অব মদীনা থেকে হাদীসের ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। সিহাহ সিত্তাহ গ্রন্থগুলোর ওপর ইজাজত লাভ করেন। বর্তমানে তিনি ‘'IDC North East'’ নামের একটি দাওয়াহ সংগঠনের সাথে জড়িত। ইংল্যান্ডের বিখ্যাত গ্রিনলেন মসজিদে তিনি বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন।"