

একটি কিতাব যা পাল্টে দিয়েছিল ইতিহাসের গতিপথ! / কুরআন বুঝে পড়ার চেষ্টা কি কখনো করেছেন? / শুধু পড়বেন না, বুঝতেও শিখুন। কুরআন কেমন কিতাব? কুরআন এমন এক কিতাব, যার অপরিমেয় শক্তিতে পাল্টে গিয়েছিল ইতিহাসের গতিপথ। এটা হচ্ছে সেই কিতাব, যে কিতাবের অনুসারী হওয়ায় বদলে গিয়েছিল চরম মাত্রার পশ্চাৎপদ এক জাতির পথচলা। জাহিলিয়্যাহর অন্ধকারে নিমজ্জিত অবস্থা থেকে তাঁরা পৌঁছে গিয়েছিল শক্তি, সামর্থ্য, সমৃদ্ধি আর নেতৃত্বের চূড়ায়। . কুরআন আজও সেই একই পরিমাণ শক্তি ধারণ করে। কুরআন আজও মানুষের অন্তর থেকে নিয়ে বিশ্বের দৃশ্যপট পাল্টে দেবার ক্ষমতা রাখে। কিন্তু সেজন্য প্রয়োজন কুরআনের তাদাব্বুর ও পরে এর নির্দেশের অনুসরণ। তাদাব্বুর কী? তাদাব্বুর হলো কুরআন নিয়ে গভীরভাবে ভাবা, এর মর্মার্থ অনুধাবনের চেষ্টা করা। বুঝে বুঝে কুর