"ছোটদের কুরআনের কাহিনী"বইটির মুখপত্র: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার অধ্যাপক আলহাজ্ব এ, এফ, এম, মতিউর রহমানের রচিত ছােটদের কোরআনের কাহিনী অর্থাৎ নবীদের কাহিনী বইখানা পড়লাম। বড় সুন্দরভাবে ছােটদের নবী কাহিনী রচনা করেছে। এই কাহিনীগুলি শিশুগণকে উদ্ভাসিত করবে, তাদের কোমল মনে ইসলামী ভাবধারা প্রবাহিত হবে। তারা নির্মল সুন্দর জীবনের অধিকারী হবে এবং তারা এবাদতগার হবে, তাতে কোন সন্দেহ নেই। প্রতিটি কাহিনী কোমলমতি শিশু মনকে আল্লাহ তা'আলার পথে অগ্রগামী করবে, তাতেও কোন ভুল নেই। আল্লাহ পবিত্রময়, তিনি সহায় হােন এই কামনা করি।