

প্রতিটি ঘরই মানুষের প্রশান্তির আশ্রয়, ভালোবাসার উষ্ণতম ঠিকানা। দিনশেষে পাহাড়সম ক্লান্তি নিয়ে প্রশান্তি ও সুখের আশায় নিজেদের ঘরেই আমরা আশ্রয় নিই। তবে এই প্রশান্তির আশ্রয়ও কখনো কখনো চুরি ও দুর্ঘটনার আশঙ্কা, দুষ্ট নজরের প্রখর দৃষ্টি কিংবা অশুভ শক্তির অজানা আঘাতে জর্জরিত হয়। আধুনিক নিরাপত্তা ব্যবস্থা হয়তো কিছুটা নিশ্চিন্ত করে, কিন্তু প্রকৃত সুরক্ষার প্রাচীর উঠে আসে শুধু আসমান থেকে; সেই মহান রক্ষক প্রভুর কাছ থেকে, যিনি প্রতিটি প্রাণের অভিভাবক, প্রতিটি হৃদয়ের আশ্রয়দাতা। “ঘর নিরাপদ রাখার আমল” বইটি আসমানি সুরক্ষার এক পথনির্দেশক বলা যায়। এতে কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত এমন কিছু দুয়া ও আমল সংকলিত হয়েছে, যা ঘরকে বরকত, প্রশান্তি ও অদৃশ্য নিরাপত্তার বেষ্টনীর ভেতর আবদ্ধ রাখবে। এখানে রয়েছে প্রিয় নবি সল্লাল্