

ইসলামে একটি রাষ্ট্রের ধরন, নীতি ও তার প্রায়োগিক রূপ কী—এই প্রশ্নের উত্তর জানা আধুনিক সময়ে খুব জরুরী। কিন্তু দুঃখজনকভাবে এ বিষয়ে নিরানব্বই ভাগ মুসলিমেরই সুস্পষ্ট কোনো ধারণা নেই। ওদিকে ফিকহের বইপত্র থেকে রাজনৈতিক আহকাম ও বিধিবিধানের জ্ঞান অর্জন করা, বিশেষত আম মানুষের পক্ষে, সম্ভবও নয়। ফলে জনসাধারণের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে সত্য ও নির্ভরযোগ্য ইতিহাস থেকে সেই অংশটুকু সুবিন্যস্ত আকারে পাঠ করা। এক্ষেত্রে হজরত উমর রা. এর শাসনকাল তুলনাহীন। কারণ ইসলামী শাসনব্যবস্থা তখন বিকশিত হয়েছিল তার পূর্ণ রূপ ও মর্মে। তার সময়ে ইসলামের বিজয়-ইতিহাস সবচেয়ে দ্রুত গতিতে এগিয়েছে। রোমান-পারসিক সাম্রাজ্যের পতন হয়েছে। রোমানদের আংশিক এবং পার্সিয়ান পুরো জাতি, সাথে তাদের শাসিত জনগোষ্ঠীগুলো তার শাসনাধীন হয়ে গেছে। মুস