একটি গান কীভাবে একটি জাতির আত্মসংকটের কারণ হয়ে ওঠে, কীভাবে একটি জাতিকে খণ্ডিত বিচূর্ণিত করে ফেলে, তারই বয়ান উঠে এসেছে এ বইয়ে। এ বই শুধু গানটির ইতিহাস নয়, তাকে অবলম্বন করে একটি জাতি কীভাবে ভাঙনের শব্দের ভেতরে রোনাজারি করে, তার বিশ্লেষণও হয়ে উঠেছে। একইভাবে সেই ভাঙনের গহ্বর থেকে ফিরে আসার দিশাও আছে এ বইতে।
ফাহমিদ-উর-রহমান"ফাহমিদ-উর-রহমান। জন্ম :১৯৬৩ সালের ২৮ অক্টোবর যশোরে জন্মগ্রহণ করেন । তিনি একজন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ, মননশীল প্রাবন্ধিক ও বুদ্ধিজীবী। তিনি পেশাগত কাজের পাশাপাশি ইতিহাস, সংস্কৃতি, সমাজ, ধর্ম এবং বাঙালি মুসলমানের আত্মপরিচয় নিয়ে নিরন্তর লেখালেখি করছেন। তাঁর মননশীল প্রমন্ধ ও গ্রন্থগুলো জ্ঞানচর্চা জগতে সমাদৃত।