Home / থ্রিলার / আজব চিঠি

আজব চিঠি

আজব চিঠি - Ajob Chithhi. আবারও সেই চিঠি! ছেলেরা অবাক হলো। বিপ্লব ভাবল, এই কেসটায় কেবলই চিঠি; আজব আজব সব চিঠি! চিঠিটার ভাঁজ খুলল শিহাব। সেই একই ভাষা-‘ভাইজান সেই একই হেঁয়ালি করে গেছেন!’ ফোঁস করে একটা নিশ্বাস ছেড়ে বললেন তিনি। ‘এই আজব চিঠির কারণেই আমি সেদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম।’ ‘মানে?’ বিপ্লবের কণ্ঠে বিস্ময়। ‘এ রকম চিঠি আগেও আপনাকে লিখেছিলেন তিনি?’ ‘তা আর বলছি কি!’ জবাব বললেন শিহাব। প্যান্টের পকেট থেকে ওয়ালেটটা (মানব্যাগ) বের করলেন। ওটার ভেতর থেকে হলদে হয়ে যাওয়া ময়লা ধরা একটা ভাঁজ করা কাগজ বের করলেন। এগিয়ে দিলেন বিপ্লবের দিকে। ‘তুমিই দেখো, কী লেখা আছে!’ বিপ্লব হাতে নিল কাগজটা। সাবধানে ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরল। দু-পাশ থেকে মাথা ঢুকিয়ে দিলো বাহার ও ডন।

৳ 220
In Stock — 10 availableমাত্র 10টি বাকি
1
মাত্র 10টি বাকি
  • ১০০% অরিজিনাল পণ্যের নিশ্চয়তা
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • ৭ দিনের সহজ রিটার্ন ও রিফান্ড
Standard: 2–4 business days — ৳ 60 · সারাদেশে হোম ডেলিভারি
ISBN
9789849964261
গSold & Shipped Byগার্ডিয়ান পাবলিকেশন্স★ 0.0
বিবরণস্পেসিফিকেশনরিভিউ (0)প্রশ্নোত্তর (0)
আজব চিঠি - Ajob Chithhi. আবারও সেই চিঠি! ছেলেরা অবাক হলো। বিপ্লব ভাবল, এই কেসটায় কেবলই চিঠি; আজব আজব সব চিঠি! চিঠিটার ভাঁজ খুলল শিহাব। সেই একই ভাষা-‘ভাইজান সেই একই হেঁয়ালি করে গেছেন!’ ফোঁস করে একটা নিশ্বাস ছেড়ে বললেন তিনি। ‘এই আজব চিঠির কারণেই আমি সেদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম।’ ‘মানে?’ বিপ্লবের কণ্ঠে বিস্ময়। ‘এ রকম চিঠি আগেও আপনাকে লিখেছিলেন তিনি?’ ‘তা আর বলছি কি!’ জবাব বললেন শিহাব। প্যান্টের পকেট থেকে ওয়ালেটটা (মানব্যাগ) বের করলেন। ওটার ভেতর থেকে হলদে হয়ে যাওয়া ময়লা ধরা একটা ভাঁজ করা কাগজ বের করলেন। এগিয়ে দিলেন বিপ্লবের দিকে। ‘তুমিই দেখো, কী লেখা আছে!’ বিপ্লব হাতে নিল কাগজটা। সাবধানে ভাঁজ খুলে চোখের সামনে মেলে ধরল। দু-পাশ থেকে মাথা ঢুকিয়ে দিলো বাহার ও ডন।
জুবায়ের হুসাইন

গল্পকার ও শিশুসাহিত্যিক। লেখালেখি শুরু ১৯৯৪ সালে। প্রথম গল্প ছাপা হয় একই বছর একটি জাতীয় দৈনিকের শিশু-কিশোর পাতায়। এরপর থেকেই স্থানীয় ও জাতীয় দৈনিকের শিশুসাহিত্যের পাতা এবং দেশব্যাপী বিভিন্ন শিশু-কিশোর ম্যাগাজিনে নিয়মিত ছড়া, গল্প, ফিচার ও কিশোর উপন্যাস ছাপা হতে থাকে। জুবায়ের হুসাইনের জন্ম ভৈরব নদীর পাড়ে সাহিত্যের শ্যামলভূমি যশোর সদর শহরতলীর শেখহাটীতে, ১৯৮১ সালের ২৪ অক্টোবর। বাবা মরহুম জামির হোসেন ও মা মরহুমা আনোয়ারা বেগম। বাবা-মায়ের সরল ও সাদাসিধে জীবন-যাপন তাকে প্রভাবিত করেছে দারুণভাবে। শৈশব কেটেছে ভৈরব নদীর পাড়ে ঘুড়ি উড়িয়ে, হই-হল্লা করে। যশোর জিলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি ও ঐতিহ্যবাহী যশোর সরকারি এমএম কলেজ থেকে ফিসারিজ-এ মাস্টার্স শেষ করেন তিনি।ছোটগল্প ও শিশুসাহিত্য চর্চার পাশাপাশি স্থানীয়ভাবে প্রভাতের সূর্য ও পরাগ নামে সাহিত্যের দু’'টি ছোটকাগজ সম্পাদনা করেন। দেশের একটি স্বনামধন্য শিশু-কিশোর মাসিক পত্রিকায় সহকারী সম্পাদক ছিলেন দীর্ঘ প্রায় আট বছর।  কর্মজীবন শুরু করেন একটি বেসরকারি ব্যাংকে। ব্যাংকিং ব্যস্ততার ভীড় ঠেলে সাহিত্যের সুন্দর বাগান সাজাতে তিনি প্রতিনিয়ত রোপণ করে চলেছেন বুদ্ধিদীপ্ত গল্পের চারাগাছ। পূর্বেই পাঠকপ্রিয়তা পেয়েছে তার কিশোর রহস্য উপন্যাস হুমকি (২০০৫) ও ছোট্ট উপহার (২০০৬)। “মুনিয়ার বিড়াল ও বুবুর গল্প” (২০২৪) তার প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ। প্রকাশের অপেক্ষায় শিশুতোষ ছড়ার বই “ফুটবে যখন কুঁড়ি” ও গল্পের বই “সাদা কাগজে বৃষ্টির ফোটা”। “ভয়াল রাতের হাতছানি” ও “নীল থাবা” দিয়ে তার বিপু ভাইয়া সিরিজের যাত্রা শুরু। সিরিইয়া সিরিজের যাত্রা শুরু। সিরিজের পরবর্তী বই- “আজব চিঠি”।

Frequently bought together

Selected 4 items
Items৳ 590
Total৳ 590

Mini Cart

আপনার কার্ট এখনো খালি — পছন্দের পণ্য খুঁজে যোগ করুন।

পণ্য দেখুন